আসসালামু আলাইকুম। বিডি কমিউনিটির সকল বন্ধুদের শুভেচ্ছা। আশা করছি সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি চমৎকার নাচের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি।
বিশেষ করে শহরের বিয়ের বাড়ির অপেক্ষা গ্রামের বিয়েগুলোতে অনেক আনন্দ করা হয়ে থাকে। সকলেই অনেক বেশি আনন্দ করে এবং সকলে খুব বেশি নাচানাচি ও রং মাখামাখি করে গ্রামের বিয়ে গুলোতে।
ঠিক আমিও বেশ আনন্দ উদযাপন করেছিলাম আমার বড় ভাই হৃদয়ের বিয়েতে। ঢাকায় থেকে বিয়ের তিন দিন আগে আমি বাড়িতে এসেছিলাম এবং বাড়িতে আসার পর আমি পুরো বাড়ি আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা দেখেছিলাম এবং তা দেখে আমার মনে অনেক আনন্দ লেগেছিল। তাছাড়াও আমার ছোট বোনেরা বায়না ধরেছিল যেন তাদের জন্য সাউন্ড বক্স সিস্টেম ভাড়া করে এবং এর জন্য তারা বেশ ওদের আগ্রহে অপেক্ষা করছিল আমার জন্য।
এরপর আমাদের পার্শ্ববর্তী অঞ্চল থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করেছিলাম এবং প্রায় বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত অনেক আনন্দ ও নাচানাচি করে ছিলাম। সেই আনন্দঘন মুহূর্ত থেকে আমি আজকে আপনাদের মাঝে ইতিপূর্বেই একটু চমৎকার ভিডিও শেয়ার করেছি এবং আপনারা তা উপভোগ করেছেন।
ভিডিও তে আমার বোনেরা নাচানাচি করেছিল এবং পাড়া-প্রতিবেশী সকলেই বেশ আনন্দ করেছিল। আশা করছি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
## JOIN US ON HIVE
### [sIGN uP hERE fREE](https://signup.hive.io/)

## SPECIALLY THANKS FROM

### @muhammadakash