Listen

Description

স্কুল আছে, শিক্ষক আছে, তবু বাচ্চারা কেন শেখে না?
আর গরিবরা জানার পরও কেন বেশি সন্তান চায়, insurance নেয় না, আর একসাথে এতগুলো কাজ করে?

এই episode-এ Poor Economics বইয়ের একাধিক অধ্যায় একসাথে ধরে আমরা education, population আর risk এই তিনটা বড় প্রশ্ন explore করি। শুরু করি ভারতের একটি গ্রাম থেকে, যেখানে Shantarama নামের এক মা দেখেন, তার কিছু সন্তান কলেজে গেলেও মাঝের দু’জন স্কুল ছেড়ে দিয়েছে, কারণ স্কুল “boring”।

এখান থেকেই আসে Schooling vs Learning প্রশ্নটা। Policy makers স্কুল বানাতে সফল, কিন্তু শেখা হচ্ছে কি না, সেই প্রশ্নটা উপেক্ষিত। ASER রিপোর্ট দেখায়, ক্লাসে থাকা মানেই পড়া শেখা না। Curriculum তৈরি হয়েছে eliteদের জন্য, average বাচ্চাদের জন্য না, ফলে বেশিরভাগ বাচ্চা শুরুতেই পিছিয়ে পড়ে।

এরপর আমরা ঢুকি population debate-এ। Pak Sudarno, ইন্দোনেশিয়ার এক scrap collector, নিজেকে এলাকার সবচেয়ে গরিব মানুষ বলে, তবু ৯ সন্তান নিয়ে “absolutely happy”। কারণ তার কাছে সন্তান মানে insurance, savings আর lottery ticket একসাথে। যেখানে pension বা social security নেই, সেখানে সন্তানই future security।

এই episode-এর শেষ অংশে আমরা কথা বলি risk আর insurance নিয়ে, যেটা Poor Economics-এর সবচেয়ে powerful insight গুলোর একটা।

আমরা দেখি Ibu Tina-র গল্প। একের পর এক “bad breaks” তার ছোট business ধ্বংস করে দেয়। Policy makers ভাবতেন, এত risk থাকলে গরিবরা insurance নিতে চাইবে। কিন্তু বাস্তবে insurance-এর demand খুব কম। কারণ insurance মানে আজ টাকা দেওয়া, ভবিষ্যতের একটা “খারাপ দিনের” promise-এর জন্য, যেটা আমাদের brain naturally ignore করে।

তারপর আসে solidarity networks। পরিবার আর প্রতিবেশীরা hunger বা ছোট shock-এ সাহায্য করে, কিন্তু বড় health shock-এ না। Indonesia-তে দেখা গেছে, গুরুতর অসুস্থতায় household consumption প্রায় ২০ শতাংশ কমে যায়। Community বড় medical cost নিতে পারে না।

সবশেষে আমরা দেখি কেন গরিবরা একসাথে এতগুলো ছোট কাজ করে। বাইরে থেকে এটা smart diversification মনে হলেও, আসলে এটা risk থেকে বাঁচার চেষ্টা। এর hidden cost হলো specialization না হওয়া, skill grow না করা, আর বড় income opportunity হারানো।

🎯 এই episode-এ আপনি বুঝবেন:

⏱️ Episode Length: 60+ minutes

Why do children attend school but fail to learn?
Why do the poor continue to want large families, avoid insurance, and juggle many small jobs?

In this episode of Poor Economics, we explore education, population, and risk through real lives across India and Indonesia. We begin with the puzzle of schooling versus learning, where children are enrolled but gain very little actual skill.

We then examine population decisions through the story of Pak Sudarno, who sees children not as a burden but as insurance, savings, and old-age security in a world without safety nets.

The final section focuses on risk and insurance. Through the stories of Ibu Tina and Ibu Emptat, we see why formal insurance has low demand, why family networks fail during major health shocks, and why the poor diversify into many small occupations. These strategies are not signs of clever entrepreneurship but survival responses to extreme insecurity.

🎯 You’ll learn: