Listen

Description

বর্তমান প্রজন্ম দুনিয়ার চাকচিক্যের পেছনে ছুটে চলছে অবিরাম। লেইটেস্ট ভার্সনের মোবাইলসেট, নামিদামি ব্র্যান্ডের পোশাক আর স্টাইলিশ জীবনে বুঁদ হয়ে আছে তারা। এই পৃথিবীতে তাদের আগমন যে একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, সেই চেতনাটা খুব অল্প কজনই লালন করে। নবপ্রজন্মের এই মানুষগুলোর জন্যই অন্তরের গহীনের দরদমাখা সুর আর আবেগঘন কথামালা দিয়ে সাজানো হয়েছে—‘তুমি ফিরবে বলে’। লিখেছেন আপনাদের পরিচিত লেখক ‘জাকারিয়া মাসুদ’।
জাকারিয়া মাসুদের গদ্যে প্রাঞ্জলতা, সাবলীলতা, জাদু—সবই আছে। তিনি তাঁর হৃদয়ের আহ্বান তুলে ধরেছেন বর্তমান সময়ের তরুণ-যুবাদের সামনে। নিজেও তরুণ হওয়ায় বেশ ভালোভাবেই অনুধাবন করতে পেরেছেন কোন সুরে ও কোন ভাষায় সম্বোধন করলে যুবকরা তার ডাকে সাড়া দেবে। জাকারিয়া মাসুদ তার সুবিন্যস্ত কথামালা ও জাদুকরী রচনাশৈলীর ভেতরে ভেতরে কুরআন-হাদীসের পরশ মাখিয়ে রচনাগুলোকে করেছেন আরও বেশি প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী। যা পাঠকের ভাবনার অতল-তলে বোধের বদ্ধ দুয়ারে গিয়ে করাঘাত করবে। জাগ্রত করবে ঘুমন্ত বিবেককে।
তুমি দেখাে, ফিরে এলে সামান্য কষ্টেই মেজাজটা আর বিগড়ে যাবে না। খামােখা ঝগড়া লাগবে না কারও সাথে। না পাওয়ার বেদনা তাড়া করবে না কখনও। হতাশা নামক শব্দটা হারিয়ে যাবে তােমার