আজ অব্দি Digital Safety পডকাস্টের ১৩টা এপিসোডে মূলত আলোচনা করেছি, কিছু পেমেন্ট টেকনোলজি নিয়ে আর আলোচনা করেছি কি কি ভুল এড়িয়ে চললে আপনি সাইবার ক্রিমিনালদের হাত থেকে নিজের টাকা পয়সা সুরক্ষিত রাখতে পারবেন তা নিয়ে। এই প্রসঙ্গে একটা জায়গার নাম উঠে এসেছে - জামতাড়া, যাকে আমাদের দেশে সাইবার ক্রিমিনালদের রাজধানী বললেও অত্যুক্তি হবে না।
নিজের account সুরক্ষিত রাখতে হলে, আপনি যদি এই জামতাড়া গ্যাং কিভাবে কাজ করে সেটা বুঝতে পারেন, তাহলে এই রকম ফোনকল এলে, সেটা যে ফ্রড, বুঝতে পারা অনেক সহজ হয়। আর এটা বুঝতে পারলে আপনার পক্ষে আপনার account এর সুরক্ষা নিশ্চিত করা অনেক সহজ হবে।
তাই, এই প্রসঙ্গে মনে হল, শ্রী চিত্রদীপ চক্রবর্তীর লেখা , বুকফার্ম থেকে প্রকাশিত, “হ্যালো জামতাড়া” এই বইটা নিয়ে কিছু বললে এই ডিজিটাল সেফটি পডকাস্ট সিরিজটা হয়ত পুরো ব্যাপারটার একটা 360° ভিউ তুলে ধরতে পারবে .....