কোন খাঁটি বাঙালিকে যদি ভালোবাসার কথা জিজ্ঞেস করেন, উল্টে জিজ্ঞেস করবে- বাসা? বাসা কেন? ভালো ভেটকি হবে না ? এ হেন বাঙালির প্রেম আগে না অন্য কিছু , সেই নিয়েই সাত থেকে চোদ্দ ফেব্রুয়ারী সাত দিন সাতটা স্পেশাল এপিসোড, সৃজনের পডাবলীতে । এই ইনফোটেনমেন্ট পডকাস্টে আমি মাঝে মাঝে আড্ডা দিতে বসি, যেমন ভাবে বসিরহাটে ইছামতী নদীর ধারে বন্ধুদের সাথে আড্ডা দিতাম , যেমনভাবে সেক্টর ফাইভে টেকনো ইন্ডিয়ার সামনে কালীদা বা অভিজিতের দোকানে আড্ডা দিতাম, ঠিক সেরকম ভাবেই এখানেও আড্ডা দেই, ওয়ান টু ওয়ান। স্পটিফাই , অডিবল, apple পডকাস্ট, গুগল পডকাস্ট, জিও শাভন,গানা এরকম কোন একটা app থাকলেই ফ্রিতে যোগ দেওয়া যায় আমার আড্ডায় । আর এই স্পেশাল সাতটা এপিসোডের আগে ছাব্বিশটা এপিসোড পাবলিশ হয়ে আছে সে গুলো টুক টুক করে শুনতে থাকতে পারেন। এই স্পেশাল সেগমেন্টটা আসছে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে। কথা হবে ওখানে। তাহলে দেখা হবে তোমায় আমায়, প্রেমের সপ্তায় ।