একটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাকে আরো একবার স্বাগতম। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
মুহাম্মাদ (স) কেন ১১টি বিবাহ করেছিলেন?নবিজীর বিবাহ রহস্য উন্মোচন করা হয়েছে এই ভিডিওতে।
এক হিন্দু বোন ইন্ডিয়া থেকে আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে রাসূলুল্লাহ এতগুলো বিয়ে করতে গিয়েছিলেন কেন? মুসলিম পুরুষ না চারটার বেশী বিয়ে করতে পারে না? উনি তাহলে ১১টা বিয়ে করলেন কেন? আপনার প্রশ্নটা খুবই সুন্দর বন আর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নআর এই বিষয়টাকে পুঁজি করে অমুসলিমরা আমাদের প্রাণের নবীকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি দিয়ে অপমান করে।তাই সকল মুসলিম ও অমুসলিমদের জন্য এই উত্তরটা জানা জরুরী হয়ে পড়েছে। আজকের এই এপিসোডে নবিজীর এই বিয়েগুলোর কারণ, স্ত্রীদের পরিচয়, আর বিবাহগুলো করা কতটুকু যুক্তিগত ছিল এবং তিনি কি অত্যধিক নারীলোভী ছিলেন বলে এতগুলা বিবাহ করেছিলেন?এই সমস্ত প্রশ্নের যৌক্তিক উত্তর দিব ইনশাল্লাহ।